Logo
প্রিন্টের তারিখ: 10 June 2026 | প্রকাশের তারিখ: Jun 10, 2026

সংবাদ শিরোনাম : ধামরাইয়ে ৭বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

ধামরাইয়ে ৭বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
কার্তিক ঘোষ স্টাফ রিপোর্টার 
‎
‎ঢাকার ধামরাইয়ে ৭বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
‎
‎সোমবার (৮জুন) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৭জুন) বিকেলে বেলা ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ। রোববার রাতে ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোতাহার হোসেন। অভিযুক্ত রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাজাহান খলিফার ছেলে।
‎
‎ভুক্তভোগী পরিবার জানান, রোববার বিকেলে বড় কুশিয়ারা একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিলেন শিশুটি। এই সময় অভিযুক্ত রুবেল শিশুটিকে চানাচুর খাওয়ানোর কথা বলে গ্যারেজের ভিতরে টয়লেটের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এই সময় প্রতিবেশি এক মহিলা দেখে শিশুটির পরিবার ও এলাকার লোকজনকে জানান। এরপর শিশুটির পরিবার ও আশেপাশের লোকজন গ্যারেজের ভিতরে টয়লেটের সামনে গিয়ে দরজা খুলতে বলে। কিন্তু রুবেল দরজা না খুলে শিশুটির মুখ চেপে ধরে বসে থাকে। একপর্যায় টয়লেটের দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল দরজা খুলে দেয়। পরবর্তীতে সবাই মিলে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে আটকিয়ে রেখে পুলিশের হেল্প লাইন ৯৯৯ নাম্বারে কল করে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে ধামরাই থানার পুলিশ সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।
‎
‎এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোতাহার হোসেন বলেন, কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা একটি অটো গ্যারেজে ৭বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এলাকার লোকজন আটকিয়ে রেখে পুলিশকে জানান। সংবাদ পেয়ে দ্রæত সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। রাতেই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF